1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited- এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক মোটরসাইকেলে নতুন করের বোঝা মধ্যবিত্তের চলার পথে অন্তরায় অ স্ত্র মহড়ায় রাতের রাজত্বে ‘জাহেদ বাহিনী’, জিম্মি এলাকাবাসী ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃ ত্যু, হাসপাতালে মেয়ে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি আলীকদমে হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে-* বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জ ব্দ হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা

ভিডিও সংবাদ 👇👇

গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

গ্যাস সংকট কাটিয়ে ২৭ দিন পর উৎপাদনে ঘোড়াশাল-পলাশ সারকারখানা

মোঃ মামুন মোড়ল,
জেলা প্রতিনিধ: (নরসিংদী)

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে নরসিংদীর পলাশে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ সারকারখানা। গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা এই কারখানাটি গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে।
কারখানা সূত্রে জানা যায়, দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনায় কারখানার গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে দৈনিক প্রায় ২৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ সারকারখানার কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ ফখরুল আলম জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ৩১ মার্চ সন্ধ্যা থেকে উৎপাদন প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে। তবে পূর্ণ উৎপাদনে যেতে ৫ থেকে ৬ দিন সময় লাগবে। আশা করা হচ্ছে, আগামী ৪ বা ৫ এপ্রিলের মধ্যে কারখানাটি শতভাগ উৎপাদনে ফিরবে।
তিনি আরও জানান, এ সারকারখানার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাস চাপ প্রয়োজন হয়। তবে ৫২-৫৩ পিএসআই গ্যাস থাকলেও সীমিত পরিসরে উৎপাদন চালু রাখা সম্ভব।
উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ সার উৎপাদন ব্যাহত হয়েছে, যা দেশের কৃষিখাতে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
#
মোঃ মামুন মোড়ল
০২৯২২৬৫৬৫৭৩
জেলা প্রতিনিধি, নরসিংদী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট