1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লাইসেন্সবিহীন তেল মজুদ: ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited- এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক মোটরসাইকেলে নতুন করের বোঝা মধ্যবিত্তের চলার পথে অন্তরায় অ স্ত্র মহড়ায় রাতের রাজত্বে ‘জাহেদ বাহিনী’, জিম্মি এলাকাবাসী ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃ ত্যু, হাসপাতালে মেয়ে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি আলীকদমে হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে-* বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জ ব্দ হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা

ভিডিও সংবাদ 👇👇

লাইসেন্সবিহীন তেল মজুদ: ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

লাইসেন্সবিহীন তেল মজুদ: ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

বিশেষ প্রতিনিধি :ইমন

ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পুল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা, সিলগালা এবং জব্দ করা তেল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে,  শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশা সড়কের মহাজনের পুলের উত্তর পাশে অবস্থিত মেসার্স জান্নাত ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া মোট ১২০০ লিটার জ্বালানি তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার কেরোসিন।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং জব্দকৃত তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দুটি টিম উপস্থিত ছিল।

এবিষয় ভোলা জেলা প্রশাসক ডা.শামিম রহমান জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট