1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযুক্ত শিক্ষকদের ফেরানোয় ক্ষোভ:  শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযুক্ত শিক্ষকদের ফেরানোয় ক্ষোভ:  শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

৬ এপ্রিল ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।সোমবার দুপুরে উপজেলার কলেজমোড় সড়কে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ জন শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাদের আবারও বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়ায় এলাকায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অনিয়মের সঙ্গে জড়িতদের পুনর্বহাল করা হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস হবে এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে অভিযুক্তদের পুনর্বহাল প্রক্রিয়া বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষাব্যবস্থার ওপর আস্থা আরও কমে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট