1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করেছে ৩৫ বিজিবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করেছে ৩৫ বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই প্রত্যয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি অভিযান পরিচালিত হয়। আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ ইজলামারী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারীর চর ফুলবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট