1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বর্ণাঢ্য উদ্বোধন প্রসবের পর পুনরায় গর্ভধারণের ঝুঁকি কখন ও কীভাবে নেবেন জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা  মেধা ও স্বচ্ছতায় যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন  শতভাগ স্বচ্ছতার আশ্বাস পুলিশ সুপারের স্টাফ রিপোর্টার ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ, বাঞ্ছারামপুরে লোডশেডিং আর গরমে টিনের শ্রেণি কক্ষে ক্লাশ করতে পারছে না শিশুরা শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলদিয়া বাজারে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ভিডিও সংবাদ 👇👇

ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ,

মোঃ মামুন মোড়ল
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ গ্রামীণ লাঠিখেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হারুনুর রশিদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল,মনিরুজ্জামান লাভলু, সালাউদ্দিন টিপু, ইউনিয়ন বিএনপির ৮নং ওয়াড সংগ্রামী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুস সামাদ মিদ্যা, জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আরমান চৌধুরী,কাদির মিদ্যা, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লাঠিখেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা দৃষ্টিনন্দন কৌশল, শক্তি ও নৈপুণ্য প্রদর্শন করেন। ঢোল-বাদ্যের তালে তালে লাঠির নানা কসরত, আত্মরক্ষামূলক কৌশল ও দলীয় প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। খেলায় অংশ নেওয়া বিভিন্ন দলের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা লাঠিখেলা টিকিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, লাঠিখেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ভবিষ্যৎ প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন ঘিরে এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট