1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে হালিমিয়া মাদরাসা সড়কের বেহাল দশা—পানিতে ডুবে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন চোরাচালানী মা/লা/মা/ল আ/ট/ক সোনাগাজীতে হালিমিয়া মাদরাসা সড়কের বেহাল দশা—পানিতে ডুবে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে! ফেনী ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সচেতনতায় জোরালো উদ্যোগ অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, যাতায়াতের রাস্তা বন্ধের অ/ভি/যো/গ অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আ/সা/মি রেজাউল করিম রিয়াদ গ্রে/ফ/তা/র। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন গাজী তুহিদুজ্জামান আল-আমিন সৎ সাংবাদিকতা রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর বানিয়াচং উপজেলা যুব জমিয়ত এর উদ্যোগে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে হালিমিয়া মাদরাসা সড়কের বেহাল দশা—পানিতে ডুবে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সোনাগাজীতে হালিমিয়া মাদরাসা সড়কের বেহাল দশা—পানিতে ডুবে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে!

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দ্রুত সংস্কারের আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরের

ফেনীর সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তালিমুদ্দিন হালিমিয়া মাদরাসার সামনের সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকলেও নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনার স্তুপ তৈরি হয়ে পরিবেশ দূষণের ঝুঁকিও বাড়ছে।
বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের প্রতিদিন কাদা ও পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
স্থানীয় এক দোকানদার মোঃ জসিম উদ্দিন বলেন,
“বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতারা আসতে চায় না, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন,
“এই রাস্তায় চলাচল এখন খুবই কষ্টকর। বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিকমতো। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।”
এ বিষয়ে ৩নং ওয়ার্ডের সাবোক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া বলেন,
“আমি ইতোমধ্যে সোনাগাজী পৌর প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। খুব শিগগিরই এখানে একটি ড্রেনেজ ব্যবস্থা করা হবে এবং পুরো সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে। জনদুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করবে এবং জনদুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট