1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদনঃ-জাতীয় সাংবাদিক সংস্হার কার্যক্রমে নতুন গতি। বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযানে ২২৯ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত। শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় ৩১নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল। দোয়ারাবাজারে , শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

স্বামী পরিচয়ে দুই মাস সংসারের পর উধাও, মানবেতর জীবনযাপন করছেন আনজু
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাতার গ্রামের মৃত আমিনুল ইসলামের মেয়ে আনজু (৩২) অভিযোগ করেছেন, একই গ্রামের মৃত সবের আলীর ছেলে আব্দুস সালাম (৫০) ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে তাকে দ্বিতীয় বিয়ে করেন। পরে মাত্র দুই মাস সংসার করার পর তাকে ফেলে রেখে চলে যান।
সরে জমিনে গিয়ে দেখা যায়, আনজু অত্যন্ত অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অন্যের বাড়িতে একটি একচালা চাটাই ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে তার বসবাস। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনমজুরের কাজ না করলে অনেক সময় অনাহারেই থাকতে হয় তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনজু স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই ইটভাটায় কাজ করতেন আব্দুস সালামও। ভুক্তভোগীর দাবি, কাজের সুবাদে পরিচয়ের পর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রস্তাব ও কুপ্রস্তাব দেন সালাম। প্রথমে রাজি না হলেও স্থানীয় কয়েকজনের মাধ্যমে নানা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তাকে বিয়েতে সম্মত করানো হয়।
আনজু অভিযোগ করে বলেন, বিয়ের পর কিছুদিন সংসার করলেও পরে তাকে সম্পূর্ণভাবে অবহেলা করে চলে যান আব্দুস সালাম। বর্তমানে তিনি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় আনজুর আত্মীয় মোঃ শফিয়াল ফান্ডুকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী নারীর নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট