1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পটুয়াখালী ২ আসনে বিএনপির দলীয় মনোয়ন বাতিলের দাবীতে নেতাকর্মীদের কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

পটুয়াখালী ২ আসনে বিএনপির দলীয় মনোয়ন বাতিলের দাবীতে নেতাকর্মীদের কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল

মো: শাকিল হোসেন পটুয়াখালী জেলাস্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মো: শাকিল হোসেন পটুয়াখালী জেলা স্টাফ রিপোর্টার 

পটুয়াখালী -২ (বাউফল) আসনে বিএনপি দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা কর্মীরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) বিকাল ৩ ঘটিকায় সময় বাউফল পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সকল নেতাকর্মীরা একসাথ  হয়ে এ মিছিল বের করে। মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা।দলীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬ আসনে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। পটুয়াখালী- (বাউফল) আসনে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয়া হয়। তাকে (শহিদুল আলম) অপর দুই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মুনির হোসেন ও একেএম ফারুক আহমেদ তালুকদারের অনুসারী মনোনয়ন প্রত্যাখানে বিক্ষুব্ধ হয়ে উঠে। এরপর থেকে লাগাতার  বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মুনির ও ফারুকের অনুসারীরা। তারা সড়ক অবরোধ,করে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেন। আজ (বৃহস্পতিবার) কাফনের কাপড় পড়ে বিক্ষোভ সমাবেশ করেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মুনির হোসেনের অনুসারী আ. জব্বার মৃধা বলেন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিরোধিতা করে আ.লীগ নেতার পক্ষে কাজ করেছেন। বিভিন্ন স্থানীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রামে ছিল না, দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন না। আমরা তৃণমূল বিএনপি কোনো ভাবেই তাকে মেনে নিব না। আমরা এ মনোনয়ন বাতিল দাবি করছি।
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ফারুক আহমেদের অনুসারী হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেন, যার সাথে দলের কোনো সম্পৃক্তা নেই, তার সাথে আমরাও নেই। তিনি শারিরীকভাবে আনফিট। তাকে নিয়ে এ আসনে জয় লাভ করা সম্ভব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট