
জামায়াত কর্মীকে গুলি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন, মাওলানা বোরহান উদ্দিন
মোঃ নুর উদ্দিন,বেগমগঞ্জ উপজেলা সংবাদদাতা নোয়াখালী।
বেগমগঞ্জ উপজেলার ১নং আমানুল্লাপুরে জামায়াত কর্মী মাহিনুল ইসলাম মাহিনকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। গতকাল রবিবার রাত দশটার পরে, এ ঘটনা ঘটে, বর্তমানে গুরুতর আহত অবস্থায় মাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ। নেতৃবৃন্দ এঘটনাকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে অবিহিত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করেন এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করেতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যাবস্থা গ্রহণের জোর দাবী জানান। মাওলানা বোরহান উদ্দিন আজ সকালে মাহিনুল ইসলাম মাহিনের বাড়িতে যান এবং তার পরিবারকে শান্তনা দেন তাদেরকে ধৈর্যধারণ করতে বলেন।