1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথায় ইসলামি ও সমমনা দলের জনসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

সালথায় ইসলামি ও সমমনা দলের জনসভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ইসলামী সমমনা আট দলীয় জোটের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ইসলামি জোটের প্রার্থীকে বিজয়ী করতে  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও জনসভার প্রধান অতিথি মাওলানা শাহ মো. আকরাম আলী বলেন, “আমরা প্রত্যেকেই ইসলামের সৈন্য। দলমত নির্বিশেষে আমরা সবাই হক প্রতিষ্ঠার পথে কাজ করতে চাই। এতদিন সুযোগ হয়নি, এবার সুযোগ এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার করে সমাজ থেকে অন্যায়-অত্যাচার, দুর্নীতি, ঘুষ, সুদ ও চাঁদাবাজি নির্মূল করে ন্যায়নীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।ফরিদপুর-২ আসনের ইসলামী ও সমমনা আট দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক ও জামায়াতের সালথা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ এর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব মজলিসের সদস্য মো. এজাজুল হক।ফরিদপুর-২ আসনের ৪টি ইসলামি সমমনা দলের প্রার্থীরা এবং অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট