1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহবান। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহবান। ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান — সচেতনতার বার্তা জেলা প্রশাসনের। হোসেনপুরে গরুচুরির হিড়িক ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সম্প্রীতি বজায় রাখার আহ্বান বক্তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী নোয়াখালীর সেনবাগে ফ্যামিলী কার্ড বিতরণ বাজুস লোহাগাড়া শাখার নির্বাচন , ভোটগ্রহণ শুরু , চলবে বিকেল পর্যন্ত লালমনিরহাটে তিস্তার বালু তোলার গর্তে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া পদ্মায় মিলল কাপাসিয়ার ৫ খুনের খলনায়ক ফোরকানের লাশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল উদ্ধারের পর রহস্যের অবসান দুর্গাপুরে নিখোঁজ চার বছরের শিশু হুমায়রার ম/র/দে/হ উ/দ্ধা/র, এলাকায় শোকের ছায়া গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

ভিডিও সংবাদ 👇👇

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহবান।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহবান।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদন।

কেন্দ্রীয় খেলাঘর আসরের সেমিনারে বিশেষজ্ঞদের গুরুত্বারোপ।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত শিশু নিরাপদ জীবন, প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। দেশের শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তা, মানসিক বিকাশ,সমাজিক সুরক্ষা, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অসচেতনতা নিয়ে এ সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সংস্কৃতিকর্মী ও সুধীজনের গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সেমিনারে বক্তারা জানান,দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তারা। পাশাপাশি শিশুদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিল্পী ড. কাজী মোজ্জম্মেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ড. সামিমা লুফর,প্রফসর ড. আবু সাঈদ,শিল্পী তামান্না রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস, জাতীয় সাংবাদিক সংস্হার সভাপতি মোঃ জামাল হোসেন সহ বিভিন্ন শ্রেনী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,বর্তমান সময়ে শিশুদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক অবহেলা ও সামাজিক অস্হিরতা শিশুদের ভবিষ্যৎকে ঝুকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতন পরিবার গঠন,কার্যকর স্বাস্থ্যসেবা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে উপস্থিত অতিথিরা শিশুদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট