1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নি হ ত, আ হ ত ১। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা ভোগান্তির আশঙ্কায় যাত্রী ও চালকরা বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নি হ ত, আ হ ত ১। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। কেন্দুয়ায় চলন্তিকা মায়ের কোল থেকে নবজাতক ফেলে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রউফ গ্রেপ্তার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ মালয়েশিয়া রাষ্ট্র সংস্কার,গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে তৃণমূল কর্মীরা শীর্ষ পদে রাসেল শিকদারকে দেখতে চায়

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নি হ ত, আ হ ত ১।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নিহত, আহত ১।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষীকোলা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইয়াছিন (৩৫), তিনি জামিল হোসেনের পুত্র এবং সুমন (৩০), তিনি তোফাজ্জল হোসেনের পুত্র। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই এবং একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বসতভিটার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে আইনি ও সামাজিক বিরোধ চলছিল। সোমবার সকালে ওই জমিতে রেজাউল নামের এক ব্যক্তি ভবন নির্মাণের কাজ শুরু করলে বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, জব্বার মুনসির পুত্র রেজাউল এবং তার দুই ছেলে রাহাত (২৬) ও রাব্বি হোসেন (২৫) পূর্বপরিকল্পিতভাবে ইয়াছিন ও সুমনের ওপর হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের।

ঘটনাস্থলেই গুরুতর আহত ইয়াছিন মারা যান। পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট