1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা ভোগান্তির আশঙ্কায় যাত্রী ও চালকরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা ভোগান্তির আশঙ্কায় যাত্রী ও চালকরা বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নি হ ত, আ হ ত ১। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। কেন্দুয়ায় চলন্তিকা মায়ের কোল থেকে নবজাতক ফেলে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রউফ গ্রেপ্তার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ মালয়েশিয়া রাষ্ট্র সংস্কার,গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে তৃণমূল কর্মীরা শীর্ষ পদে রাসেল শিকদারকে দেখতে চায়

ভিডিও সংবাদ 👇👇

আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা ভোগান্তির আশঙ্কায় যাত্রী ও চালকরা

নিজস্ব প্রতিবেদক | প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
আসন্ন ঈদযাত্রায় যানজট নিরসনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলছে সংস্কার ও প্রশস্তকরণ কাজ। ছবি: প্রভাতী বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক | প্রভাতী বাংলাদেশ

প্রতিবছরের মতো এবারও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরবে লাখো মানুষ। তবে আসন্ন ঈদযাত্রায় উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা দেখা দিয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন পারাপার, এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভারের ধীরগতিসহ চারলেনের চলমান উন্নয়ন কাজ, বর্ষার বৃষ্টি এবং ফিটনেসবিহীন যানবাহনের আধিক্য—সব মিলিয়ে এবারও মহাসড়কটিতে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী, চালক ও সাধারণ ব্যবহারকারীরা। তবে সাধারণ মানুষের এই আশঙ্কার বিপরীতে যমুনা সেতু কর্তৃপক্ষ, টাঙ্গাইল জেলা পুলিশ এবং সাসেক-২ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে দাবি করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলসহ আশপাশের অন্তত ২৩টি জেলার কোটি মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। স্বাভাবিক সময়ে এই সড়কে যে পরিমাণ গাড়ি চলে, ঈদ কিংবা কুরবানির মতো উৎসবগুলোতে যানবাহনের চাপ তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী, গত ঈদুল আজহায় মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক ৬৪ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছিল। এবারের ঈদেও যানবাহনের এই সংখ্যা আরও বাড়তে পারে, যা মহাসড়কের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি।

মহাসড়ক ঘুরে দেখা গেছে, এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত চারলেনের মহাসড়ক উন্নীতকরণের কাজ (সাসেক-২ প্রকল্প) কয়েক দফা সময় বাড়িয়েও পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। বিশেষ করে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার এবং এর আশপাশের সড়ক সংকীর্ণ হয়ে থাকায় স্বাভাবিক সময়েই সেখানে নিত্যদিন যানজট লেগে থাকছে।

সিরাজগঞ্জগামী এক মাইক্রোবাস চালক চান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলেঙ্গা বাসস্ট্যান্ডে এখনই যে জটলা থাকে, তাতে আধা মিনিটের রাস্তা পার হতে অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় নষ্ট হয়। ঈদের সময় যখন গাড়ির স্রোত নামবে, তখন পরিস্থিতি কী ভয়াবহ হবে তা সহজেই অনুমেয়। অনেক সময় পুলিশ চালকদের মামলার নামে হয়রানি করলেও মূল যানজট নিরসনে কার্যকর ভূমিকা নিতে দেখা যায় না।

সরেজমিনে মহাসড়কের মির্জাপুর থেকে শুরু করে যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে, ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তে তোড়জোড় চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), জেলা পুলিশ ও সাসেক-২ প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা। কোথাও তড়িঘড়ি করে খানাখন্দ মেরামত করা হচ্ছে, আবার কোথাও সড়কের পাশের অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রশস্ত করার কাজ চলছে। পাশাপাশি রাতে দূরপাল্লার গাড়ি চলাচলের সুবিধার্থে সড়ক মার্কিং বা রোড সাইন বসানোর কাজও চলমান রয়েছে।

তবে চালকদের অভিজ্ঞতা ও শঙ্কা ভিন্ন। বগুড়াগামী জেনিন পরিবহনের অভিজ্ঞ চালক আবুল কাশেম বলেন, গত ঈদুল ফিতরে চন্দ্রা মোড় থেকে যমুনা সেতু পর্যন্ত পৌঁছাতে আমাদের ১৫ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। এবার যেহেতু কুরবানির ঈদ, তাই মহাসড়কে গরুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেশি থাকবে। তার ওপর যদি বৃষ্টি শুরু হয়, তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্থবির হয়ে পড়তে পারে।

মহাসড়কের যানজটের জন্য বড় গাড়ির চেয়ে ছোট ও মাঝারি ফিটনেসবিহীন যানবাহনকে দায়ী করছেন দূরপাল্লার বাস চালকরা। হানিফ পরিবহনের বাস চালক গোপাল সিকদার বলেন, “নিয়ম মেনে বড় গাড়ি চালালে কখনো দীর্ঘ যানজট হয় না। আসল সমস্যা তৈরি করে ফিটনেসবিহীন ছোট-মাঝারি যানবাহন এবং থ্রি-হুইলার। ঈদের সময় এসব অদক্ষ চালকরা এলোমেলোভাবে গাড়ি চালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানোর কারণেও পেছনে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।

যাত্রী ও চালকদের মনে শঙ্কা থাকলেও অভয় দিচ্ছেন প্রকল্পের কর্মকর্তারা। সাসেক-২ প্রকল্পের টাঙ্গাইল অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আব্দুল মোনায়েম লিমিটেড’-এর প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল জানান, “ঈদযাত্রার সুবিধার্থে আগামী ২৪ মে’র পর থেকে মহাসড়কের সব ধরনের বড় উন্নয়ন কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এলেঙ্গায় ফ্লাইওভারের কাজ চলমান থাকলেও আমরা বিকল্প রাস্তা তৈরি করেছি। যতটুকু সড়ক কাজের জন্য দখল করা হয়েছে, তার চেয়েও বেশি জায়গা দুপাশে প্রশস্ত করে দেওয়া হয়েছে। ফলে আশা করি কোনো বড় ভোগান্তি হবে না।”

অন্যদিকে, যমুনা সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “বিগত ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি এবং ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ার মতো প্রায় ৯১টি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের বেগ পোহাতে হয়েছিল। এবার গরুবাহী ট্রাকের চাপ সামলানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমরা প্রস্তুত। এবার সেতুর উভয় পাশে মোটরসাইকেলের জন্য আলাদা ডেডিকেটেড লেনসহ মোট ১৮টি বুথে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হবে, যাতে টোল প্লাজায় জটলা না হয়।

ঈদযাত্রা শতভাগ নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, “মহাসড়কে কোনোভাবেই ফিটনেসবিহীন বা লাইসেন্সহীন যানবাহন চলতে দেওয়া হবে না। যমুনা সেতু পূর্বপাড়, এলেঙ্গা, চন্দ্রা লিংক রোডসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে আট শতাধিক পুলিশ সদস্য দিনরাত ২৪ ঘণ্টা শিফটিং ডিউটিতে নিয়োজিত থাকবেন। আমরা আশাবাদী, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট