1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এস জয়শঙ্করের তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা আজ অনুমোদনের অপেক্ষায় ১১ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প গাজীপুরে ফ্লাইওভারে বাস-ট্রাক সংঘর্ষ নিহতের সংখ্যা বেড়ে ৩ এলাকায় শোকের ছায়া ট্রাম্পের চরম হুঁশিয়ারি ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না ফিরলে ইরানকে ‘তছনছ’ করার হুমকি তীব্র দাবদাহের মাঝে স্বস্তির আভাস ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা নদীবন্দরে সতর্কতা আলীকদমে পুলিশের বিশেষ অভিযান ১০ বছরের পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সম্পন্ন স্বতন্ত্র নয় এবার দলীয় প্রতীকে ঢাকার মেয়র হতে চান হিরো আলম পুরুষের যৌন অক্ষমতা ও আধুনিক চিকিৎসা সংকোচ ভেঙে ফিরুন স্বাভাবিক জীবনে হাত-পায়ে হঠাত তীব্র ব্যথা সাধারণ অবহেলা কেড়ে নিতে পারে শরীরের অঙ্গ

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী আজ শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন । জুমার নামাজের পর তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় । শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায় ।চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁর বাম কানের নিচে গুলি লেগেছে ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন যে, ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক।
বর্তমানে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে ।শরীফ ওসমান হাদী ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট