1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন

এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি

খুলনার পাইকগাছা সিনিয়র জজ আদালতের বিচারক মোঃ কামরুজ্জামান এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দক্ষ এই বিচারক কে বিদায় সংবর্ধনা প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ২০২৪ সালের ২৩ জুন থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত অত্র আদালতে তিনি সিনিয়র সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাট বদলি করা হয়েছে। মামলার বোঝা কাঁধে নিয়ে তিনি দক্ষতার সহিত ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছেন। তিনি যখন যোগদান করেন তখন আদালতে চলমান মামলার সংখ্যা ছিল সাড়ে ৭ হাজার। মামলা জটের কারণে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ১৭ মাসে তিনি আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপকূলীয় এ জনপদের মানুষ যাতে ন্যায় বিচার পায় সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সিনিয়র জুনিয়র হিসেব করে কখনো তিনি বিচারিক সিদ্ধান্ত নেননি। সকল ক্ষেত্রে অক্ষুন্ন রেখেছেন আইনজীবীদের মর্যাদা, ফলে সাধারণ বিচার প্রার্থীদের ন্যায়আইনজীবীদের কাছে অর্জন করেছেন শ্রদ্ধা আর সম্মান। বিদায় অনুষ্ঠানে আইনজীবীদের স্মৃতিচারণ বক্তব্যে উঠে আসে বিচারিক কাজের এমন দৃষ্টান্ত। বিদায় অনুষ্ঠানে বিচারিক কাজে সহযোগিতার জন্য আইনজীবী এবং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী জজ কামরুজ্জামান। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকএডভোকেট জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্যাহ। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অজিত কুমার মন্ডল, প্রশান্ত ঘোষ, চিত্তরঞ্জন সরকার, শেখ তৈয়ব হোসেন নুর, কামরুল ইসলাম, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন, প্রধীশ হালদার, আব্দুল মালেক শেখ, অরুণ জ্যোতি মন্ডল, একরামুল হক বিশ্বাস, সাইফুদ্দিন সুমন, মনিরুল ইসলাম, ইব্রাহিম ও শিকদার আবু হানিফ সহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট