1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে তানোর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া অবৈধ অ/স্ত্র উ/দ্ধা/রে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি, আতঙ্কে সাধারণ মানুষ অবৈধ অ/স্ত্র উ/দ্ধা/রে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি, আতঙ্কে সাধারণ মানুষ রৌমারীতে খেওয়ার চর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকান নির্মাণ,চলাচলে ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নাজিরপুরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রী গুরুতর আহত হয় পরে হাসপাতালে ভর্তি হাম—একটি প্রতিরোধযোগ্য কিন্তু ভয়ংকর রোগ ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি ৪৫ দিনের যুদ্ধবিরতি না মানলে উড়িয়ে দেওয়ার হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এস জয়শঙ্করের

ভিডিও সংবাদ 👇👇

শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে তানোর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার:

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তানোর প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, ওবায়দুর রহমান সুজন, মাহবুব জুয়েল, মমিনুল ইসলাম মুন, লুৎফর রহমান, টিপু সুলতান, আশরাফুল আলম এবং মামুন অর রশিদ এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।শোকবার্তায় তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন করুণ ও অকাল মৃত্যু অত্যন্ত বেদনা ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারকে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।প্রেসক্লাবের নেতৃবৃন্দ শিশুটির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন সাজিদ যেন জান্নাতুল ফেরদৌস নসিব পায় এবং শোকাহত পরিবার যেন এই অপূরণীয় দুঃখ সহ্য করার শক্তি লাভ করে।৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পরও ফিরল না প্রাণ উল্লেখ্য গত বুধবার দুপুরে মায়ের কোলে থাকা অবস্থায় গভীর নলকূপের জন্য খোঁড়া একটি পরিত্যক্ত গর্তের কাছে ট্রলি দেখতে গিয়ে হঠাৎ মায়ের কোলে থেকে নেমে যায় শিশু সাজিদ। মুহূর্তের মধ্যেই প্রায় ৩০ ফুট গভীর ওই গর্তে পড়ে নিখোঁজ হয়ে যায় সে।ঘটনার পরপরই তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট টানা ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া শিশু সাজিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে নেমে আসে গভীর শোক। স্থানীয় বাসিন্দারা এমন অবহেলিত ও বিপজ্জনক গর্ত থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট