1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিজিটাল ওজন যন্ত্রে মাপা হবে আখ ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম শুরু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

ডিজিটাল ওজন যন্ত্রে মাপা হবে আখ ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম শুরু

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ প্রতিনিধি :

মোবারকগঞ্জ চিনিকলের আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।প্রধান অতিথি বলেন, এবার বিভিন্ন মিল এলাকায় গিয়ে দেখেছি কৃষকদের মধ্যে খুশির আমেজ। দেশের ১৫ চিনিকলের মধ্যে ৯টি চালু আছে। বাকিগুলো আগামিতে চালু করা হবে। কাঁচামালের কোন ঘাটতি হবে না, এর জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলীম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনেল শাহরীনা তানাজ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের, বিএনপি নেত্রী মুর্শিদা জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, কৃষক ও গণমাধ্যমকর্মীরা।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্য্যান রশিদুল হাসান। আলোচনা শেষে বিকাল ৪.২০ মিনিটের দিকে উপস্থিত অতিথিরা ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এবারই প্রথম ডিজিটাল ওজন যন্ত্রে মাপা হবে কুষকদের আখ। মাপার সাথে সাথে আখের পরিমাণ ও টাকার পরিমাণ মোবাইল ক্ষুদে বার্তায় কৃষককে জানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে মিল এলাকায় ৪২টি ডিজিটাল ওজন যন্ত্র স্থাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কৃষকের আখের টাকা পরিশোধ করা হবে। মিলের এসব কাজ সম্পন্ন করতে করপোরেশনের হেড অফিস থেকে আসা টেকনিশিয়ান টিম কাজ করছে। চলতি মাড়াই মৌসুমে কৃষকদের আখের মূল্য ধরা হয়েছে মন ২৫০ টাকা। এটি সুগার মিলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। এ বছর ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছেন। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৫.৫০ শতাংশ।
এ আগে ২০২৪-২৫ মাড়াই ৫০ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও উৎপাদন উৎপাদন হয়েছিল ৩ হাজার ৮৬৮ মেট্রিক টন। যারমধ্যে ৯৭৪ মেট্রিক টন অবিক্রিত রয়েছে। ওই বছর চিনি আহরণের গড় ধরা হয়েছিল ৫.৪০ শতাংশ। প্রতিমন আখের দাম ধরা হয়েছিল ২৪০ টাকা।মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এবারই প্রথম ডিজিটালাইজড পদ্ধতিতে আখের ওজন ও টাকা পরিশোধ করা হবে। আশা রাখি এখন থেকে কৃষক ভাইদের আখের ওজন ও টাকা প্রাপ্তি নিয়ে কোন রকম ভোগান্তি থাকবে না। গত কয়েক বছর পর্যায়ক্রমে আখের মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা আখচাষে ঝুকছেন বলে উল্লেখ করেন।উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে ১৯৬৫ সালে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০৭.৯৩ একর নিজস্ব জমির উপর নেদারল্যান্ড সরকার মোবারকগঞ্জ চিনিকলটি স্থাপন করে। এরমধ্যে ২০.৬২ একর জমিতে কারখানা, ৩৮.২২ একর জমিতে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের জন্য আবাসিক কলোনী, ২৩.৯৮ একর পুকুর এবং ১০৭ একর জমিতে পরীক্ষামূলক ইক্ষু খামার। এছাড়া ১৮.১২ একর জমিতে জুড়ে রয়েছে সাবজোন অফিস ও আখ ক্রয় কেন্দ্র। প্রতিষ্ঠাকালীন মৌসুমে পরীক্ষামূলকভাবে ৬০ কর্মদিবস আখ মাড়াই চলে। লক্ষ্য পূরণ হওয়ায় ১৯৬৭-১৯৬৮ মাড়াই মৌসুম থেকে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে। ঝিনাইদহের ৬ উপজেলা ছাড়াও যশোরের দু’টি উপজেলা নিয়ে গঠিত মিলে আটটি জোনের আওতায় কৃষকরা আখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট