1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রোসাংগীরিতে নুরুল আমিনের গণসংযোগে উৎসবের আমেজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া অবৈধ অ/স্ত্র উ/দ্ধা/রে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি, আতঙ্কে সাধারণ মানুষ অবৈধ অ/স্ত্র উ/দ্ধা/রে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি, আতঙ্কে সাধারণ মানুষ রৌমারীতে খেওয়ার চর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকান নির্মাণ,চলাচলে ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নাজিরপুরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রী গুরুতর আহত হয় পরে হাসপাতালে ভর্তি হাম—একটি প্রতিরোধযোগ্য কিন্তু ভয়ংকর রোগ ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি ৪৫ দিনের যুদ্ধবিরতি না মানলে উড়িয়ে দেওয়ার হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এস জয়শঙ্করের

ভিডিও সংবাদ 👇👇

রোসাংগীরিতে নুরুল আমিনের গণসংযোগে উৎসবের আমেজ

মোঃ বায়েজিদ হাসান ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ বায়েজিদ হাসান ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি–ভূজপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের গণসংযোগকে ঘিরে রোসাংগীরি ইউনিয়নে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে।১২ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ ও উত্তর রোসাংগীরির বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদজুড়ে তার গণসংযোগ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।সকাল ৯টা থেকে শুরু হওয়া গণসংযোগে তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসী তাদের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বৈষম্য, নিরাপদ পানির সংকট, যোগাযোগব্যবস্থার দুরবস্থা ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, বহুদিন পর কোনো প্রার্থী তাদের সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে ও মনোযোগ দিয়ে শুনছেন।অধ্যক্ষ নুরুল আমিন বলেন,রোসাংগীরি ইউনিয়নের মানুষ অনেক বছর ধরেই উন্নয়ন বঞ্চনার শিকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিষ্কার পানি এই চারটি খাতকেই আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব রোসাংগীরি গড়ে তোলাই আমার প্রথম কাজ।তিনি আরও বলেন,আমি রাজনীতি করি মানবসেবা ও দায়িত্ববোধ থেকে। তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, কৃষকের সমস্যা,সবকিছুই বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে চাই।গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক সেলিম উদ্দিন, বায়েজিদ হাসান মুরাদ, সাহেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নারী ও তরুণদের জন্য পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন,“রোসাংগীরির নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, চিকিৎসা ও শিক্ষায় নিশ্চিত সুবিধা পায়,এটাই আমার অঙ্গীকার। পাশাপাশি যুবকদের জন্য আধুনিক খেলার মাঠ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।গণসংযোগের প্রতিটি স্থানে বৃদ্ধরা তাকে দোয়া করেন, নারীরা সমর্থন জানান এবং তরুণরা তাকে‘যোগ্য প্রতিনিধি’ হিসেবে স্বাগত জানান।নুরুল আমিন রোসাংগীরির সার্বিক উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন এবং আগামীর নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট