
আমিরাবাদে মূল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে চুরি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
আমিরাবাদের মূল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে চুরি!নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার।
চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদে রাতের বেলায় মুল গেইটের তালা ভেঙে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার ( ৫জুন ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের হাসান রওফী পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক নাম জহিরুল ইসলাম (৪৪)। সে ওই এলাকার মৃত সামশুল ইসলামের পুত্র এবং তিনি সন্ধ্যানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর লোহাগাড়া শাখার ডিসি এন্ড ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, সংঘবদ্ধ চোর চক্রটি ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে অন্তত ৫ ভরি স্বর্ণালংকার এবং অফিসিয়াল ২লাখ ৫৬হাজার টাকা, মেয়ের তিনটি প্লাসিক ব্যাংক কেটে সেখানে থাকা টাকাগুলো লুট করে নিয়ে গেছে।বাড়ির দুই কক্ষগুলোর আসবাব পত্র এলোমেলো করে রাখে।
ক্ষতিগ্রস্থ জহিরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে চোরেরা এমন চুরির ঘটনা ঘটিয়েছে। যা বিগত দিনে তাদের বাড়ি থেকে মোটর সাইকেল চুরি হয়েছিল।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।