
আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রে নাড়ী সদস্য সহ আটক ৩ জন।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হ্যানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের নাড়ী সদস্যসহ তিন জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম। এর আগে,শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আদেরকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন–ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার রাসেল মিয়ার স্ত্রী ও মৃত-আব্দুর রহমানের মেয়ে সোমা,পায়েল বেগম(৩৫),গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঠোলনার পাড় এলাকার মৃত-আশরাফ আলী মিয়ার ছেলে-মোঃ ফরিদ আলী মিয়া (৪৫) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চৈতা এলাকার মৃত-কুদরত আলীর ছেলে-মোঃ আবুল কালাম(৪০)।
ডিবি পুলিশ জানায়,নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘঠনায় (৫ জুন) থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী চাচ।ওই অভিযোগের সুত্র ধরে আশুলিয়ায় জামগড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান,হ্যানি ট্র্যাপ ও অপহরণের ঘঠনায় চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
সেই সাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।