
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগনের ০৩ (তিন) দিন মেয়াদী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক
মোঃ ইকবাল হোসেন, নরসিংদীর শিবপুর উপজেলা প্রতিনিধি :
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, নরসিংদীর ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগনের জন্য ০৩ (তিন) দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোছাঃ নাদিরা আখতার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নরসিংদী।
প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্তমে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মাঠ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।