
কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি
গণ- প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার পার্সন তারেক রহমান আগামীকাল (১৩জুন) শনিবার কক্সবাজারে আসবেন এবং বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা শহীদ আব্দুল আমিন বাসটার্মিনালে জনসভায় তিনি অতিথির ভাষণ দেবেন।
এই জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তার আগমনে নেতাকর্মীদের মাঝে সাজ সাজ ও উচ্ছ্বাস রব বিরাজ করছে। আইন প্রয়োগ কারি সংস্থার লোকজন কয়েক স্হরের নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, জনসভাকে ঘিরে তিনস্হরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে পাঠানো সিডিউল মতে, ১৩ জুন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল পৌনে ১০ ঘটিকায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে অবতরণ করবেন। সেখান থেকে কক্সবাজার সদর উপজেলা পিএম খালী ইউনিয়নের মাছুয়াখালী খাল খননের কাজ উদ্বোধন করবেন। দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরুপন কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। বিকেল ১টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র নেতা ওয়াসিম আকরামের পেকুয়া মেহেরনামাস্হ কবরস্হানে জিয়ারত করবেন এবং পরিবারের সাতে সাক্ষাৎ করবেন।
বিকেল দেড়টা নতুন নতুন মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । বিকেল সোয়া ২ নবগঠিত পেকুয়া পৌরসভার ভিক্তি প্রস্তুর স্হাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরের শহীদ আব্দুল হামিদ বাসটার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য চকরিয়া পেকুয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপিন।এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। সঞ্চালনায় দায়িত্বে থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুল রহিম। এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পড়যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, নির্ধারিত নিরাপত্তা ব্যবস্হার পাশাপাশি বাড়তি নিরাপত্তাও থাকবে। এদিকে (শুক্রবার ) সন্ধ্যা ৫টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সভাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে পেকুয়াস্হ নিজ বাড়ির দিকে রওয়ানা দেন। এর আগে তিনি ডুলাহাজারা – মালুমঘাটে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন স্হান সরেজমিনে পরিদর্শন করেন।