1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ার সোনাতলায় অভাব ও ঋণের চাপে মা-মেয়ের মর্মান্তিক আত্মহত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি তিনজন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে ড্রাম ট্রাকে নিচে চাপা পড়ে একজনের মৃ ত্যু সেনবাগের সারাহ মাহনাজ মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে সাফল্য অর্জন ! ১৪ই জুন: আরও একটি ঐতিহাসিক মু হূ র্তে র অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রাম কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত। কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ার সোনাতলায় অভাব ও ঋণের চাপে মা-মেয়ের মর্মান্তিক আত্মহত্যা

মহিদুল ইসলাম বগুড়া সোনাতলা উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম বগুড়া সোনাতলা উপজেলা প্রতিনিধি 

বগুড়ার সোনাতলা উপজেলায় পারিবারিক অভাব-অনটন ও ঋণগ্রস্ততার চাপে মা ও মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১টা থেকে ২টা ২০ মিনিটের মধ্যে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন,চায়না বেগম (৩৬), পেশায় গৃহিণী, পিতা মোঃ তারাজুল ইসলাম, স্বামী মোঃ কামরুজ্জামান এবং তার কন্যা খাদিজা খাতুন (১৪), পেশায় ছাত্রী। তারা দু’জনই শিচারপাড়া (মৌলভীর মোড়) এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সংসারে চরম অভাব-অনটন ও ঋণসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ চলছিল।এসব বিষয় নিয়ে স্বামী মোঃ কামরুজ্জামানের প্রতি অভিমান করে বৃহস্পতিবার দুপুরের কোনো এক সময় সকলের অগোচরে নিজ বসতবাড়ির শয়নঘরে মা ও মেয়ে বাঁশের তীরের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঢুকে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।সোনাতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।প্রতিবেশী ও স্বজনরা মা-মেয়ের এমন করুণ পরিণতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট