1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নতুন নেতৃত্ব পেল রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

নতুন নেতৃত্ব পেল রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

অপু দাস রাজশাহী ব্যুরো প্রধান, রাজশাহী

উৎসাহ–উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনটি পেল নতুন নেতৃত্ব।
নির্বাচনে এনটিভির রাজশাহী স্পেশাল করেসপন্ডেন্ট শ. ম. সাজু সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।সংগঠনের মোট সাতটি পদের মধ্যে পাঁচটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আব্দুল জাবীদ অপু,কোষাধ্যক্ষ পদে চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আবরার শাঈর,
দপ্তর সম্পাদক পদে এখন টিভির সিনিয়র রিপোর্টার ও ব্যুরো ইনচার্জ রাকিবুল হাসান রাজিব,এবং সদস্য পদে এনটিভির শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মোস্তাফিজুর রহমান সোহান ও চ্যানেল ওয়ানের স্পেশাল করেসপন্ডেন্ট আহসান হাবীব অপু।
অপরদিকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এই দুটি পদে অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী বরেন্দ্র কলেজে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ৪২ জন সদস্যের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ ২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম পেয়েছেন ২০ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির ব্যুরো প্রধান ইউ. আদনান বিজয়ী হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এখন টিভির ভিডিও জার্নালিস্ট রায়হানুল ইসলাম রায়হান।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোস্তফা কামাল আখন্দ। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু এবং প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম মুহাম্মদ আজাদ। এছাড়া নির্বাচন সংক্রান্ত সার্বিক সচিবীয় দায়িত্ব পালন করেন যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান।ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত সকলের সামনে ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, শতভাগ ভোটার উপস্থিতি এই নির্বাচনকে অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অংশগ্রহণকারী সকল প্রার্থীই সংগঠনের সদস্যদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরে সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক, মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। আবেগঘন পরিবেশে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।সবশেষে নবনির্বাচিত সভাপতি শ. ম. সাজু বলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগামী দিনে সদস্যদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও যেকোনো সংকটে পাশে থাকার দৃঢ় প্রত্যয়ে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট