1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির উদ্যোগে লিপলেট বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির উদ্যোগে লিপলেট বিতরণ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

শৃঙ্খলা, পরিসংখ্যান ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে একগুচ্ছ নির্দেশনা মহিপাল সিএনজি স্ট্যান্ডে কর্মসূচি পালন, নেতৃত্বে সভাপতি মওদুদ আহমেদ (রনি) ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম জনসচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সিএনজি শিল্পকে সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির উদ্যোগে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।৫ জানুয়ারি (রবিবার) ফেনী সদর উপজেলার মহিপাল সিএনজি স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ (রনি) ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম।এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবহন জগতে সিএনজি অটো রিক্সা একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় গণপরিবহন মাধ্যম। এটি সহজলভ্য হওয়ায় যাত্রীদের যাতায়াতে সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখছে।তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ফেনী জেলায় সিএনজি অটো রিক্সার কোনো সঠিক ও পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই। অথচ একটি শিল্পের সুষ্ঠু উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও পরিকল্পিত ব্যবস্থাপনার জন্য নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত জরুরি।এই প্রেক্ষাপটে ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির উদ্যোগে একটি বিস্তৃত পরিসংখ্যান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জেলার সকল সিএনজি মালিক, চালক ও গাড়ির তথ্য সংগঠনের নিজস্ব অনলাইন ওয়েবসাইটে সংরক্ষণ করা হবে।ভবিষ্যতে এসব তথ্য কিউআর কোডের মাধ্যমে যাচাইযোগ্য ও পরিচালনাযোগ্য করা হবে বলে জানান নেতারা।লিপলেট বিতরণকালে সংগঠনের পক্ষ থেকে সিএনজি মালিক ও চালকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সর্বাবস্থায় ট্রাফিক আইন মেনে চলার জন্য সিএনজি মালিক ও চালকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে চালকদের জন্য মালিক সমিতি কর্তৃক আইডি কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হবে।অতিরিক্ত সিএনজি রাস্তায় চলাচলের কারণে আয় কমে যাওয়া, বিশৃঙ্খলা বৃদ্ধি এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে নেতারা বলেন, বিআরটিএ কর্তৃক প্রায় গত ১০ বছর ধরে নতুন সিএনজি রেজিস্ট্রেশন নম্বর প্রদান বন্ধ রয়েছে।এই বাস্তবতায় মালিক সমিতি ও চালকদের যৌথ সিদ্ধান্তক্রমে পহেলা জানুয়ারি ২০২৬ ইং থেকে নতুন কোনো সিএনজি রাস্তায় না নামানোর জন্য অনুরোধ জানানো হয়।যারা নতুনভাবে সিএনজি ব্যবসা করতে আগ্রহী, তারা পুরাতন ও বৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিএনজি ক্রয় করে ব্যবসা পরিচালনা করতে পারবেন।গাড়ি চুরি রোধে প্রয়োজন অনুযায়ী সকল সিএনজিতে মালিক সমিতির জিপিএস ট্র্যাকার ব্যবহার করার সুযোগ রাখা হবে।সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।দুর্ঘটনায় আহত, অসুস্থ ও দুঃস্থ চালক এবং মালিকদের জন্য মালিক সমিতির উদ্যোগে একটি কল্যাণ তহবিল গঠন করে চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করা হবে।পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিএনজি ব্যবসার স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার কার্যক্রম পরিচালনা করা হবে।যেসব রেজিস্ট্রেশনকৃত সিএনজি ও থ্রি-হুইলার গাড়ির ফিটনেস নবায়ন নেই, সেগুলো দ্রুত নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।পরিশেষে ফেনী জেলা সিএনজি-অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ (রনি) ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম সকল সিএনজি মালিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, ব্যবসার মান উন্নয়ন, চালকদের জীবনযাত্রার মান উন্নয়ন, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মালিক সমিতির সকল কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রয়োজন।তারা আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুসংগঠিত, শৃঙ্খলাপূর্ণ ও টেকসই সিএনজি শিল্প গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট