1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে শীতার্ত মানুষের পাশে ঐক্য পরিষদ,৩২০ জন পেল শীতবস্ত্র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে শীতার্ত মানুষের পাশে ঐক্য পরিষদ,৩২০ জন পেল শীতবস্ত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।ঢাকার গুলশান–বনানী পূজা ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করে লৌহজং উপজেলা ঐক্য পরিষদ।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘোড়দৌড় বাজারে ঐক্য পরিষদের কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা.গোবিন্দ চন্দ্র দাস।এ সময় তিনি বলেন,মানবিক কাজের কোনো বিকল্প নেই, সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।সংগঠন সূত্রে জানা গেছে,শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায়।১৭০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল
এবং ১৫০ জনের মধ্যে সোয়েটার উপহার দেওয়া হয়।
ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বেএবং যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার দের সঞ্চালনায়অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব মণ্ডল।এছাড়াও বক্তব্য দেন শংকর মৃধা,রনি ভট্টাচার্য, মহাদেব রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনএবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট