1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরে নামজারির নামে ঘুষ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীর এক মাসের কারাদণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান

ভিডিও সংবাদ 👇👇

শিবচরে নামজারির নামে ঘুষ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীর এক মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন  স্টাফ রিপোর্টার  শিবচর মাদারিপুর

মাদারীপুরের শিবচরে নামজারি করে দেওয়ার কথা বলে এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত নোয়াব আলী শিবচর উপজেলা ভূমি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক সেবা প্রার্থী জমির নামজারি করতে ভূমি অফিসে গেলে নোয়াব আলী কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও নামজারির কাজ সম্পন্ন না হওয়ায় এবং প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই সেবা প্রার্থী সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেবা প্রার্থীর অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দণ্ডাদেশ ঘোষণার পরপরই তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট