1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর সড়কে  দুই বাইকের সংঘর্ষে আহত ৪, গুরুতর ২ জনকে ঢাকায় প্রেরণ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর সড়কে  দুই বাইকের সংঘর্ষে আহত ৪, গুরুতর ২ জনকে ঢাকায় প্রেরণ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মো. সাব্বির আহমেদ স্টাফ রিপোর্টার, মাদারীপুর 

মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত  হয়েছেন। শুক্রবার ( ৯ জানুয়ারি )  বিকেলে চীন মৈত্রী সেতু সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিকেলে পখিরা এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে আরোহীরা ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান। উপস্থিত স্থানীয় জনতা তাৎক্ষণিক এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের প্রাথমিক সেবা প্রদান করেন।আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের রাজু (১৮), যিনি মো. নয়নের ছেলে এবং পুরান বাজার এলাকার মো. সোহেলের ছেলে রিয়াদ (২১)। অন্য একটি মোটরসাইকেলে থাকা হরিকুমারিয়া এলাকার দুই কিশোর সিয়াম (১৭) ও পাভেল (১৭) গুরুতর আঘাত পেয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকদের মতে, সিয়াম ও পাভেলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে রাজু ও রিয়াদ বর্তমানে মাদারীপুর জেলা সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট