1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

শিক্ষা উপকরণ বিতরণে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি পাবে—প্রধান অতিথি প্রফেসর মহি উদ্দিন বাবুল পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও শিক্ষা উপকরণ সহায়তার অংশ হিসেবে রোববার (১১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এক আনন্দঘন পরিবেশে এই ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রফেসর মহি উদ্দিন বাবুল।তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা গেলে তারা আরও মনোযোগী হয়ে পড়াশোনায় এগিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু এবং বিশিষ্ট সমাজসেবক ও জেলা যুবদলের সদস্য আবু আইয়ুব আনসারী শামিম।আমেরিকা প্রবাসী আবুল হাশেম–এর সৌজন্যে আয়োজিত এই ব্যাগ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলত আক্তার। তিনি বলেন, প্রবাসী দাতা ও সমাজের সচেতন ব্যক্তিদের এই সহযোগিতা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে তাজরিয়া বাকার–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল লতিফ, জুলাই যোদ্ধা ইঞ্জিনিয়ার ফয়সাল ভূঁইয়া এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।বক্তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয় এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট