1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান ঘিরে উত্তেজনা, প্রতিবাদের মুখে ফিরে গেলেন নতুন ইউএইচএফপিও - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান ঘিরে উত্তেজনা, প্রতিবাদের মুখে ফিরে গেলেন নতুন ইউএইচএফপিও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর মাদারিপুর

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করতে এসে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে তিনি যোগদান না করেই হাসপাতাল এলাকা ত্যাগ করেন।সোমবার ১২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ডা. সুজন সাহা কয়েকজন সহযোগী নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্র-জনতা, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা তার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।বিক্ষোভকারীদের দাবি, ডা. সুজন সাহা এর আগের কর্মস্থল নাগেশ্বরী ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রতিবাদে তারা গত তিন দিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনকারীরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড সংক্রান্ত নানা তথ্য ও অভিযোগ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের একটি বহর নিয়ে ডা. সুজন সাহা হাসপাতালে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কও হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমদ বলেন, শিবচরের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সে বিতর্কিত কোনো কর্মকর্তাকে আমরা চাই না।তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।শিবচর উপজেলা বিএনপির সদস্য শামিম আহসান চৌধুরী বলেন, হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় মোটরসাইকেল বহর নিয়ে প্রবেশ করায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগের কারণে তাকে মেনে নেওয়া যাচ্ছে না।এ বিষয়ে ডা. সুজন সাহা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করতে এসেছিলেন। কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট