1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন, তানোর( রাজশাহী উপজেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৩ জানুয়ারি পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।আলোচনা সভায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, তানোর পৌর বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ, কামারগাঁ ইউনিয়ন বিএনপির নেতা সুলতান আহম্মেদ ও রবিউল ইসলাম মাস্টার, মিজানুর রহমান লাটু, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, লুৎফর রহমান, কামরুল ইসলাম, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, লফর উদ্দিন, শহীদুল ইসলাম, জামাল, মাসুম ও দুরুল হুদাসহ আরও অনেকে।অনুষ্ঠানে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট