1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মিঠাপুকুরে নৌকা থেকে পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ/ত্যু: সেলফি তোলাই হল কাল। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা

ভিডিও সংবাদ 👇👇

মিঠাপুকুরে নৌকা থেকে পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ/ত্যু: সেলফি তোলাই হল কাল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে নৌকা থেকে পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু: সেলফি তোলাই হল কাল।

মো:সজল সরকার।
মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রংপুর।

রংপুরের মিঠাপুকুরে নৌকায় চড়ে সেলফি তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সুবর্ণা ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে এবং স্থানীয় জোড়গাছ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সুবর্ণা তার এক নিকটাত্মীয়সহ আরও তিনজনের সাথে নৌকায় করে বড়পুকুরে ঘুরতে বের হয়। নৌকাটি মাঝপুকুরে পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। নৌকায় থাকা অন্যরা এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

​খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চারজন ডুবুরির একটি দল প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান।

​এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, “এটি একটি দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

​সুবর্ণার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দভ্রমণ যে এভাবে বিষাদে রূপ নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট