1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ 

সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে শান্তিগঞ্জে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উজানীগাঁওস্থ নির্বাচনী কার্যালয় থেকে উপজেলার ৮ টি ইউনিয়নের সর্বস্তরের কয়েক সহস্রাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে এসে জনসভায় মিলিত হয়।নির্বাচনী জনসভায় সলিবনুর বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলী আহমদ, অবসরপ্রাপ্ত মেজর আশফাক শামী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাহার, জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুল বারী আয়ান, সমাজসেবক কয়েছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সামিনুর রহমান, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া।এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম, রুকন আহমদ, ময়না মিয়া, আব্দুল লতিফ, সুজন আহমদ, মহিউদ্দিন, আব্দুল হেকিম এবং ইউপি সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক সহস্রাধিক সাধারণ মানুষ। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,আমি জন্ম থেকে এই এলাকার মানুষ। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষের অধিকার আদায়ে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং জনগণের সেবা করার একটি মাধ্যম।তিনি আরও বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এই লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট