1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকদের সাথে মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকদের সাথে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি উপস্থিত শ্রমিকদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর মিটিং কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীর উপস্থিতিতে নুরুজ্জামান লিটন সাধারণ শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।আলহাজ্ব নুরুজ্জামান লিটন তার বক্তব্যবে বলেন, আগামী নির্বাচনে আমি জয়ী হলে বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে। একইসঙ্গে শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে। আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিন।আসন্ন ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন।ধানের শীষের বিজয় হোক, জনগণের বিজয় হোক।এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আবুল কাশেম, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট