1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রচারণায় সরব সাবেক মেয়র পত্নী আজমিরি রহমান মুন্নি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রচারণায় সরব সাবেক মেয়র পত্নী আজমিরি রহমান মুন্নি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মো: রাশিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি,গাজীপুর

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে। এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান-এর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁর সহধর্মিনী আজমিরি রহমান মুন্নি।এরই ধারাবাহিকতায় আজ ৮ ই ফেব্রুয়ারি রবিবার মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক নির্বাচনী সভা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরি রহমান মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন রবিন।ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত এসব সভায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই বলে উল্লেখ করেন। কাজী মোশারফ হোসেন রবিন তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের প্রতিটি পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।আজমিরি রহমান মুন্নি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। আমার স্বামী মেয়র থাকাকালীন আপনাদের সেবা করেছেন, আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চান। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।
দিনব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিটি সভা শেষে নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট