1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লেমুয়ার গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

লেমুয়ার গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন নিযুক্ত লেমুয়া ও ফেনীজুড়ে আনন্দ–গর্বের জোয়ার
লেমুয়ার কৃতি সন্তান ও লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হওয়ায় লেমুয়া তথা ফেনী জেলায় আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। এই সম্মানজনক নিয়োগকে কেন্দ্র করে শিক্ষানুরাগী, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগের একজন প্রথিতযশা অধ্যাপক। তিনি লেমুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম চাঁদপুর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিনের শিক্ষাজীবন, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তাঁকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্থানীয়রা জানান, একজন গ্রাম থেকে উঠে আসা শিক্ষাবিদের এমন মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া লেমুয়া ও মধ্যম চাঁদপুরবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী শাখার আঞ্চলিক পরিচালক এবং দৈনিক প্রভাতী বাংলাদেশের সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর মুক্তার একজন মেধাবী, সৎ ও দূরদর্শী শিক্ষাবিদ। তাঁর মতো একজন গুণী মানুষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় ও দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক। আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি এবং বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে অনুষদ আরও সমৃদ্ধ হবে।এছাড়াও মধ্যম চাঁদপুর গ্রামের জনগণের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জেলা তথ্য ও ইনফরমেশন অফিসার জনাব আবু বক্কর ছিদ্দিক অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
তিনি বলেন,আমরা গর্বিত যে আমাদের গ্রামের সন্তান আজ দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মক্ষেত্রে অব্যাহত সাফল্য কামনা করি।স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করেন, অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরের সততা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণ বিজনেস স্টাডিজ অনুষদকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলবে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি লেমুয়া ও মধ্যম চাঁদপুরবাসীর সম্মান, মর্যাদা ও অহংকারের প্রতীক।শেষ পর্যন্ত বলা যায় লেমুয়ার মধ্যম চাঁদপুরের গর্ব, লেমুয়ার অহংকার সবার প্রিয় আলী নূর স্যার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট