1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নারীদেরকে অবমূল্যায়ন করে কিভাবে সেই নারীদের ভোট চায় জামায়াত? প্রশ্ন মেজর হাফিজের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

নারীদেরকে অবমূল্যায়ন করে কিভাবে সেই নারীদের ভোট চায় জামায়াত? প্রশ্ন মেজর হাফিজের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মীর শাহীন স্টাফ রিপোর্টার ভোলা

ভোলা ৩ ( লালমোহন – তজুমদ্দিন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তার নির্বাচনী শেষ জনসভায় প্রশ্ন রাখেন জামায়াত কিভাবে নারীদের ভোট চায়।আজ সোমবার ( ৯ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা , সাবেক সফল মন্ত্রী,৬ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা সমবেত হতে থাকেন জনসভা স্থলে,দুপুর গড়িয়ে বিকেল হতেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছে নেতা কর্মী ও সমর্থকরা। সমাবেশে যোগ দেওয়া সমর্থকদের একটাই চাওয়া (১২ ই ফেব্রুয়ারী )বিপুল ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে হাড়িয়ে ধানের শীষের বিজয় হবেই।প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তাদের ২৮৫ আসনের মধ্যে ১ টি আসনেও নারী প্রার্থী না দিয়ে বাংলাদেশের নারী সমাজের প্রতি তাদের বৈষম্যমুলক আচরন প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ৭১ সালে এই জামায়াত বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছেন। এই জামায়াতের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদের ইজ্জত হরন করেছেন।আজ তারা কিভাবে আমাদের মা বোনদের কাছে ভোট চায়? তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আপনারা এই পাকিস্তানি সহচরদের প্রতিহত করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট