রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

আফজাল হোসেন শোভন, স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের হালুয়াঘাট থানা ভবনে অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। রবিবার (২২ নভেম্বর) তিনি থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হালুয়াঘাট থানা ভবনের নিচতলায় জুনিয়র সেরেস্তা ও এর পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে থানা ভবনের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করতে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সিআইডির ফরেনসিক দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি থানার ক্ষতিগ্রস্ত কক্ষটি ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের মনোবল অটুট রাখার পাশাপাশি তাঁদের সার্বিক খোঁজখবর নেন। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারের মাধ্যমে থানার সব দাপ্তরিক ও সেবামূলক কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল), ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews