
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৬২ হাজার পানির মগ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে পানির মগ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও রায়নগর ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মো. সোহেল রানা এম.এ., শ্রমিকদল নেতা আশরাফুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উদ্যোগের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় ৬২ হাজার পানির মগ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।