সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
শ্রীবরদীতে কৃষকের স্বপ্নভঙ্গ, রাতারাতি কেটে ফেলা হলো শত শত কলাগাছ লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

পরিকল্পিত সন্ত্রাস,নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন খানবাড়ি চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচি উপলক্ষে দুপুরের পর থেকেই লৌহজং উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খানবাড়ি চৌরাস্তায় জড়ো হতে থাকেন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।তাঁদের স্লোগানের মধ্যে ছিল-লীগ ধর,জেলে ভর এবং আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন লৌহজং থানা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান।বক্তব্যে তিনি বলেন,আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে,তাদের আর এ দেশে ফেরার কথা চিন্তাও করা উচিত নয়।আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না।তিনি আরও বলেন,আওয়ামী লীগের নামে যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে,তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।মুক্তার হোসেন খান বলেন,যুবদলের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা সজাগ ও সতর্ক রয়েছেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা তাঁরা মেনে নেবেন না।

তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সমাবেশে আরও বক্তব্য দেন লৌহজং থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন খান।এ সময় উপস্থিত ছিলেন লৌহজং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহব আলম টিটু এবং থানা যুবদলের সদস্য ও কুমারভোগ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:আবুল হোসেন দেওয়ান,এছাড়াও উপস্থিত ছিলেন পল্টু মোল্লা,মোঃ শাহিন শেখ,মন্টু খান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews