সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
শ্রীবরদীতে কৃষকের স্বপ্নভঙ্গ, রাতারাতি কেটে ফেলা হলো শত শত কলাগাছ লৌহজংয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরে তারা ভেঙে গাভী চুরি: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লৌহজংয়ে যুবদলের মিছিল মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কালাইয়ে জলাবদ্ধতায় পানিতে ডুবে পাকা ধান, দিশেহারা কৃষক ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আশরাফুল উকিলের ১০ বছরের কারাদণ্ড সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে জমিতে পানি জমে রোপা-আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী! শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর ঢাকার ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পানির মগ বিতরণ শ্রীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মের দায়ে ৩ ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী ডা. জুবাইদা রহমান

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

নিজস্ব প্রতিবেদক 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক, কল্যাণমুখী ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিক মূল্যবোধ ও উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশের সামগ্রিক অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানুষের বিপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। মানুষের কল্যাণে তাঁরা সব সময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সবাইকে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের গর্বের দেশ বাংলাদেশ। দেশের স্বার্থ ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, ২ জন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়তার জন্য নির্বাচিত ৪০ জন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জন উপকারভোগীর কাছে আর্থিক সহায়তার চেক ও নিমগাছের চারা তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

মানুষের কল্যাণ, অসহায়দের সহায়তা এবং দেশের উন্নয়নকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews