বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার। গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত। দেশের এই ক্লান্তি লগ্নে ভিনদেশীদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপরে,মানচিত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ। দূর্গাপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩ ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন নেত্রকোনা স্টাফ রিপোর্টার মাসুদুজ্জামান হারুন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত… পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ! মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা পাঠিয়েও ফেরেননি কৃষক বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের রিফ্রেশার প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে উথলী নবান্নের মেলা, উৎসবের আমেজে মুখরিত শিবগঞ্জ নাজিরপুরে ৫ নং শাখারিকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি নাজিরপুরে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এর দোকানে আগুন। প্রথম ধাপেই ভোটের লড়াইয়ে মেলান্দহ উপজেলা, ১১ ইউনিয়নে নির্বাচনী আমেজ ফাইতংয়ে আবার লড়াই: সিলেকশন বনাম ইলেকশন! প্রতিশ্রুতি নাকি ন্যায্যতা — এবার জনগণ হিসাব চায়

চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মাঠে রয়েছেন চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। তাদের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, চকরিয়া উপজেলা শাখার নেতাকর্মীরাও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চকরিয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, চকরিয়া উপজেলা শাখার সভাপতি রনধীর দাশ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে সন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে তারা মনে করছেন। দেশের মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং চকরিয়ায় কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যেই বিএনপির পাশাপাশি পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।

তিনি আরও বলেন, চকরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়িত না হয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জ্যোতিজ মিঠুন আচার্য্য পণ্ডিত, চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, প্রধান উপদেষ্টা এস. তরুণ চন্দ্র শীল, অর্থ সম্পাদক হীমাসু সুশীল এবং চকরিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক লালন শর্মা কাকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মাঠে অবস্থানরত নেতাকর্মীরা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক, সংযত ও শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে চকরিয়ার শান্তি-শৃঙ্খলা রক্ষায় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews