
মো:আমজাদ হোসেন
পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামে আনোয়ারায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফজরের সময় দায়িত্বে ফিরে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটির ক্ষয়ক্ষতি দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, রাতে দায়িত্ব পালন শেষে তাঁরা বক্স থেকে চলে যান। পরে ফজরের সময় ফিরে এসে ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। বক্সের এক পাশের কাচও ভাঙা ছিল। আগুনে কয়েকটি চেয়ার পুড়ে যাওয়ার পাশাপাশি আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে সেখানে বসে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
প্রত্যেক্ষদর্শী একজন ভরের আগে কিছু লোক জয় বাংলা শ্লোগান দিয়ে পুলিশ বক্সে আগুন দিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে।