
সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SSTU) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে গঠিত হয়েছে Sylhet Divisional Students’ Association, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমঙ্গলের সন্তান মো. জাকারিয়া নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের সন্তান আশরাফ হোসেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং সিলেট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগঠনের আগামী দিনের পথচলা হোক সুন্দর, সফল ও সমৃদ্ধ।