
হাবিবুর রহমান উপজেলা ডিমলা উপজেলা
নীলফামারীর ডিমলায় আজ ০৮-০৩-২৬ রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে থানা পুলিশ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অভিযুক্ত আসামির উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সন্তোষজনক ব্যাখ্যার দাবিতে আজ রবিবার বিকাল ৩:৩০ মিনিটে ডিমলা সদরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি ডিমলা থানা কর্তৃক আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি আন্তর্জাতিকভাবে চিহ্নিত এবং মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে একাধিক বিচারাধীন মামলার আসামি।মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা বলেন, প্রশাসনের আয়োজিত একটি সংবেদনশীল অনুষ্ঠানে একজন চিহ্নিত অপরাধীর উপস্থিতি সাধারণ মানুষের মনে চরম ভীতির সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, এই বিষয়ে ডিমলা থানার ওসির কাছে তাৎক্ষণিক ব্যাখ্যা চাওয়া হলেও তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি।মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,পুলিশের অনুষ্ঠানে যখন চিহ্নিত অপরাধীদের বিশেষ কদর দেওয়া হয়, তখন সাধারণ মানুষের আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়। আমরা জানতে চাই, কোন প্রটোকলে একজন মানব পাচারকারী মামলার আসামি পুলিশের পাশে বসার সুযোগ পায়? ওসির কাছ থেকে আমাদের স্বচ্ছ এবং যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন।আল্টিমেটাম ও হুঁশিয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই ঘটনার নেপথ্যে থাকা কারণ এবং ওসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া যায়, তবে ডিমলায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা।বিকেল ৫টার দিকে মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়