1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিমলায় পুলিশের অনুষ্ঠানে চিহ্নিত আসামির উপস্থিতি: ওসির ব্যাখ্যার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

ডিমলায় পুলিশের অনুষ্ঠানে চিহ্নিত আসামির উপস্থিতি: ওসির ব্যাখ্যার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান উপজেলা ডিমলা উপজেলা 

নীলফামারীর ডিমলায় আজ ০৮-০৩-২৬ রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে  থানা পুলিশ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অভিযুক্ত আসামির উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সন্তোষজনক ব্যাখ্যার দাবিতে আজ রবিবার বিকাল ৩:৩০ মিনিটে ডিমলা সদরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি ডিমলা থানা কর্তৃক আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি আন্তর্জাতিকভাবে চিহ্নিত এবং মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে একাধিক বিচারাধীন মামলার আসামি।মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা বলেন, প্রশাসনের আয়োজিত একটি সংবেদনশীল অনুষ্ঠানে একজন চিহ্নিত অপরাধীর উপস্থিতি সাধারণ মানুষের মনে চরম ভীতির সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, এই বিষয়ে ডিমলা থানার ওসির কাছে তাৎক্ষণিক ব্যাখ্যা চাওয়া হলেও তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি।মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,পুলিশের অনুষ্ঠানে যখন চিহ্নিত অপরাধীদের বিশেষ কদর দেওয়া হয়, তখন সাধারণ মানুষের আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়। আমরা জানতে চাই, কোন প্রটোকলে একজন মানব পাচারকারী মামলার আসামি পুলিশের পাশে বসার সুযোগ পায়? ওসির কাছ থেকে আমাদের স্বচ্ছ এবং যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন।আল্টিমেটাম ও হুঁশিয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই ঘটনার নেপথ্যে থাকা কারণ এবং ওসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া যায়, তবে ডিমলায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা।বিকেল ৫টার দিকে মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট