1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পঞ্চগড়ে ভুল পরিকল্পনা ও অনিয়মের বলি গ্রামীণ রাস্তা, কাজ শেষ হওয়ার আগেই হেলে পড়েছে গাইড ওয়াল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

পঞ্চগড়ে ভুল পরিকল্পনা ও অনিয়মের বলি গ্রামীণ রাস্তা, কাজ শেষ হওয়ার আগেই হেলে পড়েছে গাইড ওয়াল

মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার 

পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নে একটি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজে চরম অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই নবনির্মিত গাইড ওয়াল ধসে পড়ার পাশাপাশি স্কুল প্রাঙ্গণের পুরনো গাছ টেন্ডার ছাড়াই কেটে ফেলায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (GDDRIDP) এর আওতায় গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ঠুটাপাখুরি-কাজিরহাট দাতারাম পাড়া মধু পাড়া ভায়া ১৩০০ মিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়। ১ কোটি ৪৪ লক্ষ ১ হাজার ৩৮৬ টাকা চুক্তিমূল্যে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা কনস্ট্রাকশন।সরেজমিনে দেখা যায়, কাজ শুরুর অল্প দিনের মধ্যেই রাস্তার ধারের নবনির্মিত গাইড ওয়াল ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দায়সারা পরিকল্পনার কারণেই কোটি টাকার এই প্রকল্পের এমন বেহাল দশা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,কাজ শুরু হতে না হতেই যদি গাইড ওয়াল ধসে পড়ে, তবে এই রাস্তা কতদিন টিকবে তা নিয়ে আমরা সন্দিহান।রাস্তা নির্মাণের নামে স্থানীয় একটি স্কুল প্রাঙ্গণে থাকা বহু বছরের পুরোনো দুটি গাছ কোনো রকম টেন্ডার বা আইনি প্রক্রিয়া ছাড়াই কেটে ফেলায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছেন।সরকারি নিয়ম অমান্য করে এভাবে গাছ কাটাকে ‘লুটতরাজ’ হিসেবে দেখছেন তারা।ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে তদারকির দায়িত্বে থাকা রবি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, গাইড ওয়ালটি যে টিকবে না তা মিস্ত্রি আগেই সতর্ক করেছিলেন।রবির ভাষ্যমতে, মিস্ত্রি বলছিল এটা তো থাকবে না স্যার, তখন ইঞ্জিনিয়ার বলেন দেখেন মাটি-টাটি ফেলে কাজটা করা যায় কি না।অর্থাৎ, ইঞ্জিনিয়ারের পরামর্শেই ঝুঁকিপূর্ণভাবে কাজ এগিয়ে নেওয়া হয়েছিল।ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মা কনস্ট্রাকশনের ইউসুফ আলী বলেন, ওটা থাকবেনা,আমি অফিসকে জানাইছি ৩০,৩৫ মিটার রাস্তা করা যাবেনা,পুকুর বাদ দিয়ে আমি এদিকে করতেছি।এলজিইডির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৃষ্ণ চন্দ্র দায় চাপিয়েছেন নকশার ওপর। তিনি জানান, বর্ষার সময় ডিজাইন করার কারণে পুকুরের গভীরতা সঠিকভাবে বোঝা যায়নি।উপজেলা এলজিইডি প্রকৌশলী রমজান আলী বলেন, “রাস্তার পাশে যখন পুকুর খনন করা হয় তখন কেউ দেখে না, কিন্তু আমরা কাজ করতে গেলেই সব দোষ ধরা হয়।” তিনি আরও জানান, বর্তমানে ওই ৫০ ফিট অংশের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে আর কোনো কাজ হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট