1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.)হত্যার রহস্য উদঘাটনের দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.)হত্যার রহস্য উদঘাটনের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

ঈদের আগেই শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.) হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আলেম-উলামারা। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে আঞ্জুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ গাজীনগরী ও মাওলানা মুস্তাফিজুর রহমান মাহদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বশির আহমদ গনিগঞ্জি।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম চাতলপারী, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হুসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহনূর ও মাওলানা ইলিয়াস আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ঠাকুরভোক।এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রমজান হুসাইন, মাওলানা গোলজার আহমদ, ক্বারী মুহিব্বুল হক আজাদি, মাওলানা এনামুল হক শরিফপুরী, মাওলানা মাছুম আহমদ (মুধুরাপুর মাদ্রাসা), মাওলানা আবু হুরায়রা (নির্বাহী মুহতামিম, গাজীনগর মাদ্রাসা) ও মাওলানা নূরে আলম আশরাফীসহ স্থানীয় আলেম-উলামা ও মুসল্লিরা।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহীম দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। একই সঙ্গে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট