
মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২১এপ্রিল) ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে তাদের মরদেহ দেখতে পাই কাঠুরিয়ারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস। নিহতরা হলেন, স্হানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর, ও রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল। স্হানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রবি আলমকে ডেকে নিয়ে যায় অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে আক্রমণ করে। পরে তাকে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়। সকালে স্হানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্হানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পুলিশ জানায় হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।