1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭ গর্ভবতী নারী ঢাকায় প্রেরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয় দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৭ গর্ভবতী নারী ঢাকায় প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল শ্রীনগর টু মুন্সিগঞ্জ সড়কের তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে আটপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,একটি সিএনজি ও একটি পিকআপ বিপরীত দিক থেকে আসার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পরপরই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করেন।পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।আহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।নারীদের মধ্যে একজন গর্ভবতী হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্ঘটনার সময় সিএনজিটি মুন্সিগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পুলিশ জানিয়েছে,প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করে।স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে সহযোগিতা করেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট